ফেরিতে উঠতেই নিয়ন্ত্রণ হারাল ট্রাক, নদীতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় আপন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে দুর্ঘটনা ঘটে। নিহত আপন শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্র পুলিশের তথ্য অনুযায়ী, বিকেলে একটি মালবাহী ট্রাক পাটুলীঘাট থেকে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। সময় পন্টুন থেকে ফেরিতে উঠতে গিয়ে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। ঘটনার সময় ঘাটে উপস্থিত আপন দুর্ভাগ্যবশত ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share.