স্টাফ রিপোর্টারঃ
এপেক্স গ্লোবালের আহ্বানে Apex Global Tree Planting কর্মসূচির অংশ হিসেবে এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার রওজাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে ছিল, আম ৫টি, জাম ৫টি, পেয়ারা ৫টি, আমলকি ৫টি, কাঁঠাল ৫টি, বড়ই ৫টি, জলপাই ৫টি, জামরুল ৫টি, আতাফল ৫টি, লটকন ৫টি, আমরা ৫টি, সাজনা ২টি এবং নিম ২টি।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে আহসান জামিল খান রাকিব, সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এপে মোবারক হোসেন, সার্জেন্ট-অ্যাট-আর্মস এপে অ্যাডভোকেট আনিসুর রহমান, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপে ডা. কামরুল ইসলাম এবং ফ্লোর মেম্বার এপে সাব্বির হোসেন ইরফান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপে আলহাজ মোহাম্মদ জুলিয়াস।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সকলকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।