স্টাফ রিপোর্টার:
“পরিচ্ছন্ন নগরী, পরিচ্ছন্ন দেশ” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে ডাস্টবিন বিতরণ করা হয়
বক্তারা বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে ডাস্টবিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
এপেক্স জেলা-১-এর ডিস্ট্রিক্ট গভর্নর এপে ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. জুলিয়াস, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে আহসান জামিল খান রাকিব, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে শাকির আলম, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপে মোবারক হোসেন, সার্জেন্ট অ্যাট আর্মস এপে অ্যাডভোকেট আনিসুর রহমান, ফ্লোর মেম্বার এপে সাব্বির হোসেন, ইরফান এবং ফ্লোর মেম্বার এপে ইঞ্জিনিয়ার আমিনুল হুসাইন রনি পরিচ্ছন্ন নগরী গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।