নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ, সম্পাদক ফারুক

0

স্টাফ রিপোর্টারঃ

সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি এবং সাংবাদিক মো. ফারুকুজ্জামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় অবস্থিত জলতরঙ্গ ফুড জোন-এ সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১ আসন (সদর–হোসেনপুর)

জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন আনিসুজ্জামান বাবুল (সভাপতি, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি), এড. মাসুদ ইকবাল (সহসভাপতি, কিশোরগঞ্জ প্রেস ক্লাব), সাইফুল মালেক চৌধুরী (সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ প্রেস ক্লাব), মনিরুজ্জামান চৌধুরী সোহেল (যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ প্রেস ক্লাব), আল আমিন (সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব), সিনিয়র সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সাইফুল হক মোল্লা দুলু, আবু তাহের, জাসাস কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, নিসচার সহসভাপতি বদরুল হুদা সোহেল এবং রুহুল আমিনসহ অনেকে।

সাধারণ সভায় সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু. আ. লতিফকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। অপর দুই নির্বাচন কমিশনার হলেন একে নাছিম খান (সভাপতি, কিশোরগঞ্জ প্রেস ক্লাব) এবং শফিকুল আলম শিপলু (ব্যবস্থাপনা পরিচালক, আলমগীর হোসেন সিটি)।

পরে প্রধান নির্বাচন কমিশনার মু. আ. লতিফ উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন

Share.